শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

নবীনগর পৌরসভায় এ্যাড. এম এ মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরণ

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগর পৌরসভায় এ্যাড. এম এ মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন
নবীনগর পৌরসভায় এ্যাড. এম এ মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় এডভোকেট এম এ মান্নানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ( ১৮ নভেম্বর ২০২৫) থেকে নবীনগর পৌরসভার ৮ নং ওয়ার্ডে জনসাধারণের মুক্তির সনদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ ও গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী ও উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মো. জাবেদুল ইসলাম জাবেদ জানান, নবীনগরে বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সময় থেকে যিনি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপিকে ধরে রেখেছেন ‍যিনি সেই অকুতোভয় নেতা এডভোকেট এম এ মান্নান ভাইয়ের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।

সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন জানান, আমরা চেষ্টা করছি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ ও গণসংযোগ করার।

এডভোকেট এম এ মান্নান বলেন, আমাদের লক্ষ শুধু পৌরসভাই নয়, উপজেলার প্রতিটি মানুষের কাছে ৩১ দফার দাবি তুলে ধরে সাধারণ মানুষকে সচেতন করে ধানের শীষকে বিজয়ী করে তোলা।

আরও পড়ুন