
কুমিল্লার মুরাদনগর উপজেলায় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
সোমবার (৩০ নভেম্বর) মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ভেরীবাঁধ ফুটো করে অবৈধভাবে বালির পাইপ নেওয়ার অপরাধে মোবাইল কোর্ট আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযুক্তকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
একই দিনে এলাকায় অবৈধ ড্রেজিং কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোমতী নদী থেকে নিষিদ্ধ চায়না রিং জাল (দুয়ারী জাল) আটক করা হয় এবং পরে তা ধ্বংস করা হয়।

উক্ত মোবাইল কোর্ট ও অভিযানসমূহ মুরাদনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনায়, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন-এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও বাঁধ রক্ষায় এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










