শুক্রবার ৩ এপ্রিল, ২০২৬

ধর্ষককে গুলি করে হত্যার মিথ্যা দাবিতে এআই ছবি ভাইরাল, আসল ছবিটি চুরির মামলায় আটক যুবকের

ধর্ষককে গুলি করে হত্যার মিথ্যা দাবিতে এআই ছবি ভাইরাল, আসল ছবিটি চুরির মামলায় আটক যুবকের
ধর্ষককে গুলি করে হত্যার মিথ্যা দাবিতে এআই ছবি ভাইরাল, আসল ছবিটি চুরির মামলায় আটক যুবকের

“বোনের ধর্ষণের প্রতিশোধে ১২ বছরের ছেলে পরপর চারবার ধর্ষককে গুলি করে হত্যা করে” শিরোনামে একটি ছবিসহ পোস্ট ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, পোস্টে ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি এবং দাবিটি সম্পূর্ণ বানোয়াট।

এমন কিছু পোস্ট দেখুন এখানে

ভাইরাল পোস্টটি যাচাই করতে ছবিটি বিশ্লেষণ করা হয়। অনুসন্ধানে দেখা যায়, পোস্টে ব্যবহৃত ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে দেখা যায়, যে আসল ছবিকে ভিত্তি করে এআই ছবিটি তৈরি করা হয়েছে সেটি সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার।

ছবিতে আটক শিশুর নাম মো. বিজয় এবং তার মায়ের নাম জাহানারা বেগম। ঘটনার বিবরণ অনুযায়ী, বিজয় তার মায়ের কাছে নেশা করার জন্য টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বিজয় শোকেসের ড্রয়ার ভেঙে নগদ ২৫ হাজার টাকা চুরি করেন। এ ঘটনায় বিজয়ের মা তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অর্থাৎ ছবিটি ধর্ষণের প্রতিশোধের কোনো ঘটনার নয়, বরং একটি চুরির মামলায় আটক শিশুর। মূল ঘটনার ভিডিও এখানে। সংবাদ মাদ্ধমে প্রকাশিত খবর এখানে

সুতরাং, “বোনের ধর্ষণের প্রতিশোধে ১২ বছরের ছেলে ধর্ষককে চারবার গুলি করে হত্যা করেছে” দাবিতে প্রচারিত পোস্টটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। ব্যবহৃত ছবিটি এআই দিয়ে তৈরি এবং মূল ছবিটি সম্পূর্ণ ভিন্ন একটি চুরির ঘটনার সাথে সম্পর্কিত।

তাই, রাইজিং ফ্যাক্টস এই পোস্টটিকে মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে ।

আরও পড়ুন