
প্রায় নয় বছর পর ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাঞ্চলের আওতাধীন বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন সামঞ্জস্যপূর্ণ পয়েন্ট চার্জ আরোপের কারণে বেশ কিছু রুটে যাত্রীপ্রতি ভাড়া কিছুটা বৃদ্ধি পাবে।
মন্ত্রণালয় আরও জানায়, পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে পয়েন্ট চার্জ আরোপের ফলে ভাড়া সমন্বয় আগেই কার্যকর করা হয়েছে। পূর্বাঞ্চলেও একই পদ্ধতিতে সমন্বয় করা হলে পূর্ব ও পশ্চিমাঞ্চলের ভাড়ার সামঞ্জস্য নিশ্চিত হবে।
বিভিন্ন রুটে নতুন দূরত্ব ও ভাড়া
ঢাকা–চট্টগ্রাম–ঢাকা (বিরতিযুক্ত আন্তঃনগর ট্রেন)
আগের দূরত্ব: ৩৪৬ কিমি
নতুন দূরত্ব: ৩৮১ কিমি
| শ্রেণি | আগের ভাড়া | নতুন ভাড়া |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪০৫ টাকা | ৪৫০ টাকা |
| প্রথম সিট | ৬২১ টাকা | ৬৮৫ টাকা |
| এসি চেয়ার | ৭৭৭ টাকা | ৮৫৭ টাকা |
| এসি সিট | ৯৩২ টাকা | ১,০৩০ টাকা |
| এসি বার্থ | ১,৪৪৮ টাকা | ১,৫৯১ টাকা |
ঢাকা–চট্টগ্রাম–ঢাকা (নন-স্টপ: ৭০১/৭০২, ৭৮৭/৭৮৮)
আগের দূরত্ব: ৩৪৬ কিমি
নতুন দূরত্ব: ৩৮১ কিমি
| শ্রেণি | আগের ভাড়া | নতুন ভাড়া |
|---|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা | ৪৯৫ টাকা |
| এসি চেয়ার | ৮৫৫ টাকা | ৯৪৩ টাকা |
| এসি সিট | ১,০২৫ টাকা | ১,১৩৩ টাকা |
কক্সবাজার–ঢাকা–কক্সবাজার (নন-স্টপ: ৮১৩/৮১৪, ৮১৫/৮১৬)
আগের দূরত্ব: ৫৩৫ কিমি
নতুন দূরত্ব: ৫৮৩ কিমি
| শ্রেণি | আগের ভাড়া | নতুন ভাড়া |
|---|---|---|
| শোভন চেয়ার | ৬৯৫ টাকা | ৭৫৪ টাকা |
| এসি চেয়ার | ১,৩২৫ টাকা | ১,৪৪৩ টাকা |
| এসি সিট | ১,৫৯০ টাকা | ১,৭২৮ টাকা |
| এসি বার্থ | ২,৪৩০ টাকা | ২,৬৪৪ টাকা |
ঢাকা–সিলেট–ঢাকা (বিরতিযুক্ত আন্তঃনগর ট্রেন)
আগের দূরত্ব: ৩১৯ কিমি
নতুন দূরত্ব: ৩৫০ কিমি
| শ্রেণি | আগের ভাড়া | নতুন ভাড়া |
|---|---|---|
| শোভন চেয়ার | ৩৭৫ টাকা | ৪১০ টাকা |
| প্রথম সিট | ৫৭৫ টাকা | ৬৩৩ টাকা |
| এসি চেয়ার | ৭১৯ টাকা | ৭৮৮ টাকা |
| এসি সিট | ৮৬৩ টাকা | ৯৪৩ টাকা |
| এসি বার্থ | ১,৩৩৮ টাকা | ১,৪৬৫ টাকা |









