শনিবার ১৪ মার্চ, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ ফেনীর জেলা প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Feni Deputy Commissioner stresses importance of cleanliness to combat dengue
ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ ফেনীর জেলা প্রশাসকের

ফেনী জেলায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা হক।

সহকারী কমিশনার শামীমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি সালাউদ্দিন মামুন।

সভায় স্বাগত বক্তব্য দেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি আমরা যে বাসা বা ভবনে বসবাস করি, তার আশপাশে কোথাও পানি জমে আছে কি না সেদিকে নিয়মিত খেয়াল রাখতে হবে। আমরা সবাই সচেতন হলে অনেকটাই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

আরও পড়ুন