
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) কুমিল্লা নগরীর ১, ৩, ১৬, ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া মেইন রোড, ভাটপাড়া পুরাতন মসজিদ রোড, সোহাগ কমিশনার গলি ও শাহীন শাহ গলিতে মশক নিধন কার্যক্রম চালানো হয়। এছাড়া ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী, এনআরএস রোড এবং ব্লক নম্বর ৩ ও ৪ এলাকায় স্প্রে কার্যক্রম পরিচালিত হয়।
১৬ নম্বর ওয়ার্ডের টিক্কারচর কবরস্থান রোড ও পার্শ্ববর্তী এলাকাতেও অভিযান পরিচালনা করা হয়। ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়া রথ রোড দক্ষিণ পাশ হয়ে জগন্নাথ মন্দির এলাকা, সাবেক কাউন্সিলর সোহেল ভাইয়ের গলি এবং তেলিকোনা সাহাপাড়ায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এছাড়া ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা পূর্বপাড়া থেকে শুরু করে দক্ষিণ রসুলপুর পূর্বপাড়া, খালের পাড়, কুচাইতলী মেডিকেল কলেজ গেইট পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালিত হয়। সাবেক কাউন্সিলর রেজাউল করিমের পুরাতন বাড়ি এলাকা, ফানটাউনের পূর্ব ও পশ্চিম পাশ, ইপিজেড পকেট গেট থেকে মজুমদার বাড়ি রোড এবং উত্তর রসুলপুর দক্ষিণ পাড়া এলাকায়ও স্প্রে করা হয়।
একই দিনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি সেকশনের পুরো ক্যাম্পাসে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিতভাবে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।










