শনিবার ১১ এপ্রিল, ২০২৬

জামায়াত একটি কল্যাণকর ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে: ড. মোবারক হোসাইন

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

জামায়াতে ইসলামী একটি কল্যাণকর ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে: ড. মোবারক হোসাইন/ছবি: প্রতিনিধি

‎জামায়াতে ইসলামী একটি কল্যাণকর ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। যেখানে কোন দুর্নীতি, সুদ, ঘুষ, গুম, খুন, রাহাজানি থাকবে না। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে ইসলামি শাসন প্রতিষ্ঠা করবে। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। গত ৫৪ বছরে দেশের জনগন অনেক শাসক দেখেছে। এবার জনগন পরিবর্তন চায়। ইনশাল্লাহ ১২ তারিখ জনগন দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সরকার গঠন করতে সাহায্য করবে।

রবিবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন মহালক্ষীপাড়া ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, জনগন চায় একটি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ। আমরা সকলে মিলে একটি ঐক্যবদ্ধ সুন্দর সমাজ গঠন করবো ইনশাল্লাহ্।

এতে ডাঃ সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে ও মাওলানা মোঃ বাছির উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম, এনসিপির সমন্বয়ক মোঃ জহিরুল ইসলাম সরকার।

এসময় মাওলানা আব্দুর রাজ্জাক, গুলজার হোসেন মাষ্টার, মোঃ ইউনুছ মিয়া, দুলাল আর্মি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো. সাইফুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন