
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি, ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে কুমিল্লায় চান্দিনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কৃষকদলের নেতাকর্মীরা।
শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার দোল্লাই নবাবপুর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মাধাইয়া-রহিমানগর সড়ক প্রদক্ষিণ করে নবাবপুর দক্ষিণ বাজারে শেষ হয়।
পরে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন- কৃষক দলের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির, বরকরই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, কুমিল্লা উত্তর জেলা কৃষকদল যুগ্ম-আহবায়ক মুকুল পাটোয়ারী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, কুমিল্লা উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব জসিম উদ্দিন জসিম, চান্দিনা উপজেলা তাঁতীদল আহবায়ক আবুল বাশার মেম্বার, সদস্য সচিব জসিম উদ্দিন, নবাবপুর ইউনিয়ন বিএনপি’র ক্রীড়া সম্পাদক খোকন মেম্বার, চান্দিনা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কাতার বিএনপি’র যুগ্ম-সম্পাদক বাবুল গাজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম, আনোয়ার ইসলাম, উপজেলা ছাত্রদল সাবেক সহ-সভাপতি কামাল হোসেন প্রমুখ।










