রবিবার ১৬ আগস্ট, ২০২৬

চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Chandina Police Station
চান্দিনা থানা/ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক খান কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলা দোল্লাই নবাবপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিকুল ইসলাম আশিক খান চান্দিনা উপজেলার বরকরই এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের একটি তদন্তাধীন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন