শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরের মেঘনা নদী থেকে নিষিদ্ধ কারেন্টজালসহ বিভিন্ন জাল জব্দ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Various nets, including banned current nets, seized from Meghna River in Chandpur
চাঁদপুরের মেঘনা নদী থেকে নিষিদ্ধ কারেন্টজালসহ বিভিন্ন জাল জব্দ/ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও বাংলাদেশ কোস্টগার্ডের যৌথ অভিযানে মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। অভিযানে ১০ হাজার মিটার কারেন্টজালসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর জাল উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৫টা থেকে দিনগত বুধবার (৭ জানুয়ারি) রাত ৩টা পর্যন্ত সদর উপজেলার লালপুর, রাজরাজেশ্বর ও হরিণা এলাকায় মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকার কর্তৃক নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্টজাল, ১০টি মশারি জাল, ৪টি বেহুন্দি জাল এবং ২টি চরঘেরা জাল জব্দ করা হয়।

জব্দকৃত এসব জাল গতকাল বুধবার (৭ জানুয়ারি) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাসসকে জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জালসহ অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে বিশেষ কম্বিং অপারেশন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মেঘনা নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আরও পড়ুন