বৃহস্পতিবার ৫ নভেম্বর, ২০২৬

চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থী পেল ১০ লাখ টাকার সহায়তা

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla -100 students with disabilities and meritorious students in Chandpur received assistance totaling 1 million taka.
চাঁদপুরে ১০০ প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থী পেল ১০ লাখ টাকার সহায়তা/ছবি : সংগৃহীত

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের তত্ত্বাবধানে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় চাঁদপুর শহরের মুনিরা ভবনে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যের পক্ষে শিক্ষার্থীদের হাতে সহায়তার চেক তুলে দেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ।

অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মোট ১০০ জন প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে এ সহায়তা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ব্যাংকের অ্যাকাউন্ট পে চেক প্রদান করা হয়। সে হিসাবে শিক্ষার্থীদের মধ্যে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহ্বায়ক মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, মহিলা কলেজ ছাত্রদলের সভানেত্রী নাসিম আক্তার, সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার এবং ছাত্রদল নেত্রী জান্নাত ও সাদিয়াসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন