বুধবার ১৮ মার্চ, ২০২৬

চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Families of policemen who sacrificed their lives in the line of duty in Chandpur receive Eid gifts
চাঁদপুরে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার পেল ঈদ উপহার/ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ সালে দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ পুলিশের ইনস্পেক্টর জেনারেল জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন চাঁদপুরের পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন