
চট্টগ্রামে সিটি গেট এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বুধবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার গার্টেক্স গার্মেন্টস নামে প্রতিষ্ঠানটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ (বুধবার) সকাল ১০টা ২০ মিনিটে গার্টেক্স গার্মেন্টসের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আমাদের তিন স্টেশনের ছয়টি ইউনিট গিয়ে আগুন নির্বাপণে কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।’
তবে এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।








