শুক্রবার ১৭ জুলাই, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

রাইজিং কুমিল্লা ডেস্ক

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি/ছবি: সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

গতরাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচটিতে গোল না করলেও দলের দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি। এর ফলে গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে শীর্ষে উঠে আসেন তিনি।

বর্তমানে মেসি ও এমবাপ্পে—দুজনেরই গোলসংখ্যা সমান ৮টি। তবে বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গোলসংখ্যা সমান হলে গোল্ডেন বুট নির্ধারণে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়।

এখন পর্যন্ত এমবাপ্পের অ্যাসিস্ট ৩টি। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করার মাধ্যমে মেসির মোট অ্যাসিস্ট দাঁড়িয়েছে ৪টিতে। ফলে অ্যাসিস্টে এগিয়ে থাকায় গোল্ডেন বুট জয়ের দৌড়ে বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

এদিকে নরওয়ের আর্লিং হালান্ড ৭ গোল করে তালিকার তৃতীয় স্থানে থাকলেও তার কোনো অ্যাসিস্ট নেই। ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেন ৬টি করে গোল এবং ১টি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন।

এছাড়া ফ্রান্সের ওসমানে ডেম্বেলে ও স্পেনের মিকেল ওয়ারজাবাল ৫টি করে গোল করেছেন। অ্যাসিস্টের হিসেবে ডেম্বেলের রয়েছে ২টি এবং ওয়ারজাবালের ১টি।

গোল্ডেন বুটের শীর্ষ সাত ফুটবলারের মধ্যে ছয়জনের সামনে এখনও একটি করে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে নরওয়ে বিদায় নেওয়ায় হালান্ডের আর কোনো ম্যাচ খেলার সুযোগ নেই।

আগামী শনিবার অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেখানে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। এই ম্যাচে ফ্রান্সের হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পে ও ওসমানে ডেম্বেলে। অন্যদিকে ইংল্যান্ডের হয়ে খেলবেন জুড বেলিংহাম ও হ্যারি কেন। ফলে গোল ও অ্যাসিস্ট বাড়ানোর সুযোগ থাকবে তাদের সামনে।

অন্যদিকে আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এবং স্পেনের হয়ে মিকেল ওয়ারজাবালের সামনে থাকবে গোল ও অ্যাসিস্ট বাড়িয়ে গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করার সুযোগ।

গোল্ডেন বুটের দৌড়ে বর্তমান অবস্থান

অবস্থানখেলোয়াড়দলগোলঅ্যাসিস্ট
লিওনেল মেসিআর্জেন্টিনা
কিলিয়ান এমবাপ্পেফ্রান্স
আর্লিং হালান্ডনরওয়ে
জুড বেলিংহামইংল্যান্ড
হ্যারি কেনইংল্যান্ড
ওসমানে ডেম্বেলেফ্রান্স
মিকেল ওয়ারজাবালস্পেন
আরও পড়ুন