মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

খিদে কমছে? এর পেছনে লুকিয়ে থাকতে পারে যে ৫টি রোগের লক্ষণ!

বিনোদন ডেস্ক

Rising Cumilla -Is your appetite decreasing, 5 signs of disease that could be hiding behind it!
ছবি: সংগৃহীত

লোভনীয় খাবারের ছবি বা ভিডিও দেখলেই আমাদের জিভে জল আসে এবং খিদে পেয়ে যায়। কিন্তু অনেক সময় এমন হয় যে, চোখের সামনে প্রিয় খাবার থাকলেও খেতে ইচ্ছা জাগে না। পছন্দের খাবার খাওয়ার ইচ্ছে অনেক সময় থাকে না, এমনকি পেটে খিদা থাকলেও খাওয়ার ইচ্ছে হয় না।

তবে, এর চেয়েও উদ্বেগের বিষয় হলো যখন অনেকের খিদে ধীরে ধীরে কমে যায় এবং একেবারেই খিদে পায় না। এটি কিন্তু কোনো সাধারণ বিষয় নয়; এটি হতে পারে কোনো শারীরিক সমস্যার লক্ষণ। মানসিক রোগ বা গুরুতর শারীরিক সমস্যা, যেকোনো কারণেই আপনার খিদা কমে যেতে পারে। তবে, সঠিক সময়ে রোগ নির্ণয় করা গেলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব।

আরও পড়ুন: ভূমিকম্পের সময় জরুরি মুহূর্তে নিরাপদে থাকতে সতর্কতা ও করণীয়

হঠাৎ করে খিদা কমে যাওয়ার পেছনে বিভিন্ন শারীরিক ও মানসিক কারণ দায়ী হতে পারে। প্রধান ৫টি কারণ নিচে তুলে ধরা হলো:

১. গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা: হঠাৎ খিদা কমে যাওয়ার পেছনে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা দায়ী হতে পারে। অন্ত্রে প্রদাহজনিত রোগ (Inflammatory Bowel Disease), গ্যাস্ট্রাইটিস ও পেপটিক আলসার-এর মতো রোগ হলে খিদে কমে যেতে পারে। এর পাশাপাশি হজমজনিত সমস্যাও দেখা দেয়।

২. থাইরয়েডের সমস্যা: থাইরয়েডের সমস্যায় ভুগলে খিদে কমে যায়। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ থাইরয়েড হরমোন উৎপন্ন না হওয়ার জেরে খিদা কমে যেতে পারে। থাইরয়েড দেহের বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করে, যে কারণে থাইরয়েডে ভারসাম্যহীনতা হজম স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

৩. মানসিক চাপ ও উদ্বেগ: মানসিক চাপে ভুগলে বা উদ্বেগ ও অবসাদে আক্রান্ত হলে খাবার খাওয়ার ইচ্ছেটাই চলে যায়। মানসিক স্বাস্থ্যের অবনতি হলে তা সরাসরি খাদ্যাভ্যাসের ওপর প্রভাব ফেলে।

৪. সংক্রামক রোগ: যক্ষ্মা (Tuberculosis), এইচআইভি ভাইরাসের সংক্রমণ বা এইডসের মতো দীর্ঘস্থায়ী রোগের কারণেও খিদা কমে যায়। এই ধরনের রোগ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং শরীরের বিপাক প্রক্রিয়ায় পরিবর্তন আনে।

৫. ক্যান্সার: পেট বা অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হলেও খিদা কমে যাওয়ার একটি গুরুতর লক্ষণ দেখা যায়।

আরও পড়ুন: শীতে ত্বকের সজীবতা ধরে রাখার কার্যকরী গাইডলাইন!

তাই হঠাৎ করে খাবার খাওয়ার ইচ্ছে কমে গেলে কিংবা খিদা একেবারে কমে গেলে এটিকে উপেক্ষা না করে অবশ্যই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

যে কারণেই খিদে কমুক না কেন, সুস্থ থাকার জন্য সুষম আহার জরুরি। খিদে বাড়াতে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে:

  • অ্যান্টি-অক্সিডেন্ট যুক্ত খাবার: মানসিক চাপে ভুগলে অনেক সময় খিদে কমে যায়। এমন পরিস্থিতিতে খাদ্যতালিকায় ভিটামিন সি, ই, বিটা-ক্যারোটিন, সেলেনিয়াম ও পলিফেনলের মতো অ্যান্টি-অক্সিডেন্টকে ডায়েটে রাখুন। এগুলো দেহে বিপাকীয় হার (Metabolic Rate) বাড়াতে সাহায্য করে।
  • ভিটামিন বি কমপ্লেক্স: ভিটামিন বি কমপ্লেক্স খিদে বাড়াতে বিশেষভাবে সাহায্য করে।
  • ব্যায়াম এবং সক্রিয়তা: প্রতিদিন যোগব্যায়াম করুন। শারীরিকভাবে সক্রিয় থাকলে খিদা বাড়ে, যা স্বাস্থ্যকর জীবনধারার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
  • হাইড্রেট থাকুন: শরীরকে সব সময় পর্যাপ্ত পরিমাণে হাইড্রেট রাখুন।

আরও পড়ুন: যে ৫ প্রাণীর দেখা মেলে কেবল শীতেই

 

সূত্র : টিভি৯ বাংলা

আরও পড়ুন