রবিবার ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ক্যারিবিতে চাকরির সুযোগ, কর্মস্থল কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - jobs
ছবি: সংগৃহীত

দেশের তিন এলাকায় হাব ইনচার্জ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্যারিবি এক্সপ্রেস লিমিটেড (ইউএস-বাংলা এয়ারলাইন্সের সহযোগী প্রতিষ্ঠান)। ‘অ্যাসোসিয়েট/সিনিয়র অ্যাসোসিয়েট’ পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: ক্যারিবি এক্সপ্রেস লিমিটেড

প্রতিষ্ঠানটির ‘আউটসাইড ঢাকা অপারেশনস (OSD)’ বিভাগে এই জনবল নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট এলাকার নিজস্ব লোকজনের পাশাপাশি অপারেশনস ও লজিস্টিকস খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্যও এ পদে কাজের সুযোগ রয়েছে।

নিয়োগের কর্মস্থলগুলো হলো—কুমিল্লার চান্দিনা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর, কসবা ও নাসিরনগর এবং নরসিংদীর রায়পুরা।

পদের নাম

ফাংশনাল ডিজিগনেশন: হাব ইনচার্জ
এইচআর ডিজিগনেশন: অ্যাসোসিয়েট/সিনিয়র অ্যাসোসিয়েট
বিভাগ: আউটসাইড ঢাকা অপারেশনস (OSD)
বেতন: শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে।

দায়িত্ব ও কাজ

নিয়োগপ্রাপ্তদের হাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও তদারকি করতে হবে। একই সঙ্গে পার্সেল পরিবহন, পিকআপ কার্যক্রম, রিভার্স ডেলিভারি এবং পিকআপ এজেন্টদের (PA) কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।

পিকআপ এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা, সময়মতো পিকআপ কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন অপারেশনাল সমস্যা সমাধানে IR, KAM টিম ও মার্চেন্টদের সঙ্গে সমন্বয় করতে হবে।

এ ছাড়া দৈনিক ডিসপ্যাচ কার্যক্রম পরিচালনা, সময়মতো নগদ সংগ্রহ, হোল্ড ও রিটার্ন পার্সেল যাচাই এবং ডিসপ্যাচ করা পার্সেলের অ্যাসাইনমেন্ট ও ক্লোজিং কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের COD (ক্যাশ অন ডেলিভারি) অর্থ সংগ্রহ, রিভার্স বা জোন পরিবর্তন সংক্রান্ত পার্সেল প্রক্রিয়াকরণ এবং দৈনিক রিভার্স ডিসপ্যাচ কার্যক্রমও পরিচালনা করতে হবে।

পাশাপাশি দৈনিক কার্যক্রম ও পারফরম্যান্সের প্রতিবেদন তৈরি ও শেয়ার করা এবং প্রয়োজনীয় সব নথিপত্র সংরক্ষণ করতে হবে। এ পদের জন্য Microsoft Office ও Google Workspace-এর ব্যবহারিক জ্ঞান থাকা প্রয়োজন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং চূড়ান্ত ফল প্রকাশিত থাকতে হবে।

বেসরকারি ও সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে ইউজিসি অনুমোদিত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিজ্ঞান বিভাগের বিশ্ববিদ্যালয়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

অপারেশনস, লজিস্টিকস বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে তা অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে। তবে ইউজিসি অনুমোদিত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আগ্রহী ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

প্রার্থীর যেসব গুণ থাকতে হবে

প্রার্থীকে দায়িত্বশীল, সক্রিয় এবং দ্রুতগতির কর্মপরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি যোগাযোগ ও সমন্বয়ের দক্ষতা থাকা প্রয়োজন।

নিজ এলাকার কাছাকাছি থেকে লজিস্টিকস ও অপারেশনস খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য পদটি উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আবেদন প্রক্রিয়া: প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।

আরও পড়ুন