
কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রবাসী আমিনুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। উন্নত জীবনের স্বপ্নে কুয়েতে গিয়ে তার এই অবস্থা।
শনিবার (২৮ ফেব্রুআরি) তিনি ড্রোন হামলায় আহত হন বলে জানা যায়। এতে তার পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়েছে। তাদেরকে শান্তনা দেয়ার জন্য ছোটে যাচ্ছেন প্রতিবেশি ও স্থানিয়রা।
রবিবার (০১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া’র ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
ফেসবুকে পোস্টে উল্লিখ যে, চার জন বাংলাদেশীদের মধ্যে আমিনুল ইসলাম একজন ও তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।








