শনিবার ৩১ অক্টোবর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের ব্যাপক গণসংযোগ

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

RisingCumilla - Extensive public outreach by chairman candidate Abdul Kaiyum in Shidlai Union, Brahmanpara, Comilla
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ​শিদলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমের ব্যাপক গণসংযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ২ নং শিদলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে তৎপর রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুল কাইয়ুম আজাদ।

এরই ধারাবাহিকতায় শুক্রবার ( ৩০ অক্টোবর) বিকেলে তিনি শিদলাই বাজারে এক গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

​শুক্রবার বিকেলে তিনি শিদলাই বাজারের বিভিন্ন অলিগলি, দোকানপাট এবং বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পথচারীদের সাথে কুশল বিনিময় করেন।

এসময় তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ​গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয় ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে তাঁর সাথে একাত্নতা প্রকাশ করেন এবং তাঁকে শুভেচ্ছা জানান। ​

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল কাইয়ুম আজাদ এলাকার শান্তি, শৃঙ্খলা এবং আধুনিক শিদলাই ইউনিয়ন গঠনে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, “জনগণের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও জনগণের অধিকার ও সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।” ​বাজারের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই গণসংযোগটি একটি জনস্রোতে রূপ নেয়।

আরও পড়ুন