
কুমিল্লার চান্দিনায় ২০টি ডাকাতি ও অস্ত্র মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. শাহজালালকে (৪৮) গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ।
পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল)-এর সার্বিক তত্ত্বাবধানে চান্দিনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার ( ১৩ অক্টোবর ২০২৬) খ্রিষ্টাব্দ, ভোর আনুমানিক ৪:৩০ মিনিটের সময় চান্দিনা থানাধীন মহিচাইল ইউনিয়নের ছগুরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহজালাল ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামির বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে এবং আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।










