বুধবার ১৮ মার্চ, ২০২৬

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Microbus crushed by bus in Chandina, Comilla
কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ মার্চ)দুপুরে চট্টগ্রামমুখী লেনে দ্রুতগামী একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় মারসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসের প্রচণ্ড ধাক্কায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর আছড়ে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার পর পরই মহাসড়কের ওই লেনে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে ইলিওটগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এ বিষয়ে ইলিওটগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাইক্রোবাস চালকের চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন