সোমবার ৪ মে, ২০২৬

কুমিল্লার চান্দিনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Primary School Gold Cup Football Tournament Finals in Chandina, Comilla
কুমিল্লার চান্দিনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে| রবিবার (৩ মে) বিকেলে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ আয়োজন করা হয়|

চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণকারী দলগুলো প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা পর্যায়ে উত্তীর্ণ হয়| পরে উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় বিজয়ী দলগুলো জেলা পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করে|

ফাইনাল খেলায় বালক বিভাগে পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ধেরেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে|

অন্যদিকে বালিকা বিভাগে করতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নেয়| এর মাধ্যমে বিজয়ী দল দুটি জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে|

ফাইনাল খেলা শেষে বিজয়ী দলগুলোর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন|

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক| তিনিই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন|

এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা রুনাক জাহান, লিপিকা রানী পোদ্দার, মোহাম্মদ কামাল উদ্দিন, ফাতিহা বিনতে বশীর ও মো. কাউছার আহমেদ ভূইয়া|

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আনোয়ার হোসেন, মো. ছফিউল্লাহ, মো. কাউছারুজ্জামন, মো. কামাল উদ্দিন ভূইয়া এবং এ.কে.এম নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ|

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ¯^তঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়| আয়োজকরা জানান, এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|

আরও পড়ুন