শুক্রবার ২০ মার্চ, ২০২৬

কুমিল্লার চান্দিনায় চলন্ত প্রাইভেট কারের চাকা বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন আহত

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Tire of moving private car explodes in Chandina, Comilla, 5 members of same family injured
কুমিল্লার চান্দিনায় চলন্ত প্রাইভেট কারের চাকা বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন আহত/ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িখোলা-কুরছাপ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, আসন্ন ঈদ উদযাপন করতে সপরিবারে ঢাকা থেকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে হুট করেই প্রাইভেট কারের একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লেগে পাশের খাদে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে ৭০ বছর বয়সী মোস্তফা মিয়া এবং তার স্ত্রী সেলিনা বেগমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিব সাহা জানান যে, এই দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন