রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার চকবাজারে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Five establishments fined Tk 8,000 in consumer rights drive in Comilla
কুমিল্লার চকবাজারে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা/ছবি: রাইজিং কুমিল্লা

রমজান উপলক্ষে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর-এর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা সদরের চকবাজার এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এখন থেকে ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নিত্যপণ্য যৌক্তিক মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্রয় ভাউচার ও বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। পাশাপাশি ভোক্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে জেলা পুলিশের একটি টিমও অংশগ্রহণ করে।

জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুন