মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

কুমিল্লায় ভোটের মাঠে ৪৯ লাখের বেশি ভোটারের বিপরীতে থাকবে ২৬ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।

ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। নির্বাচন ডিউটিতে নিয়োজিত কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাইসহ সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় করনীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

পরিশেষে পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য কামনা করে ব্রিফিং সমাপনী করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারগণ, সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জগণসহ নির্বাচন ডিউটিতে আগত বাংলাদেশ পুলিশের সর্বস্তরের সম্মানিত সদস্যবৃন্দ।

আরও পড়ুন