শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রাইজিং কুমিল্লা প্রতিবেদন

Rising Cumilla - Prayer mahfil held in Comilla for Begum Khaleda Zia's recovery
কুমিল্লায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল / ছবি: প্রতিনিধি

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কুমিল্লার ধর্মপুর পশ্চিম চৌমনিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে কুমিল্লা-৬ আসনের ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমিরসহ জেলা, মহানগর ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করা হয়।

আরও পড়ুন