
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনায় কুমিল্লা জেলায় কোরআন খতম ও বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় কোরআন খতম শেষে এ বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া-মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শহীদুল্লাহ রতন, কুমিল্লা জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন ও সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ ও সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর রহমান ও সদস্য সচিব ইকরাম হোসেন তাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া-মাহফিলে অংশগ্রহণকারীরা বিএনপি চেয়ারপার্সনের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।









