বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬

কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Semai being made in unhygienic conditions in Comilla, fined Tk 30,000 in Consumer Affairs Department raid
কুমিল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা/ছবি: রাইজিং কুমিল্লা

ঈদ সামনে রেখে কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। নিয়মনীতি না মেনে নোংরা পরিবেশে শ্রমিকদের কাজ করতে দেখা যায়। এসব সেমাই জেলা ও জেলার বাইরের বিভিন্ন বাজারে বিক্রির জন্য সরবরাহ করা হয়।

এ পরিস্থিতিতে রমজান উপলক্ষে আজ বুধবার (৪ মার্চ) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার সেই সেমাই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, “কুমিল্লা ফ্লাওয়ার মিলস” ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল।

উল্লিখিত অপরাধসমূহের কারণে কুমিল্লা ফ্লাওয়ার মিলসকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া বলেন, জনস্বার্থে পুরো রমজান মাসজুড়ে ভোক্তা অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া, নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: জুয়েল মিয়া এবং সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।

আরও পড়ুন