সোমবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমনের পক্ষে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - BNP collects nomination forms for Zakaria Taher Sumon in Comilla-8 constituency
কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমনের পক্ষে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পক্ষে দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফর্ম ক্রয় করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, সাবেক ভিপি ওয়াসিম এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর নেতৃত্বে মনোনয়ন ফর্ম সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় বরুড়া উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ এ সময় বলেন, জাকারিয়া তাহের সুমন বরুড়া উপজেলার তৃণমূল নেতাকর্মীদের কাছে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা। তাঁর সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বে কুমিল্লা-৮ আসনে বিএনপি আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন