শুক্রবার ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হলেন মনিরুল হক চৌধুরী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - MONIRUL
মনিরুল হক চৌধুরী/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৬ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

আজ (বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

কুমিল্লা-৬ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৭২টি। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২২৬টি।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার আছে ৬৪৪৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২৪১৯৫ জন, নারী ভোটার ৩২০৫৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭ জন।

এ বিষয়ে মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা-৬ আসনে ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। আমি সাধারণ ভোটারদের কাছে এবং বিএনপি নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও পড়ুন