শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৬ আসনে এনসিপির মনোনীত প্রার্থী নাভিদ নওরোজ শাহ্

নিজস্ব প্রতিবেদক

নাভিদ নওরোজ শাহ্/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট) আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৫ মিনিটে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী প্রধান কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

তিনি জানান, আসন্ন নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর-৪ আসনে নিজেই—দলীয় সদস্য সচিব আখতার হোসেন, ঢাকা-৯ আসনে তাসনিম জারা, কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা-৬ আসনে নাভিদ নওরোজ শাহ্ এবং ঢাকা-১৮ আসনে নাসিরুদ্দীন পাটোয়ারী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, কুমিল্লা-৬ আসনটি আদর্শ সদর, সদর দক্ষিণ, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট এলাকার অংশ। এ আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী। গত ৩ নভেম্বর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সম্ভবত চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে এবং নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত হওয়ার কথা।

আরও পড়ুন