
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইনের দাঁড়িপাল্লা প্রতিকের গনমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় শশীদল ইউনিয়ন জামায়াতে ইলামীর আয়োজনে দাঁড়িপাল্লা প্রতিকের সমর্থনে এক গনমিছিল হরিমঙ্গল বাজার থেকে শুরু করে শশীদল বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
এতে শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান সেলিম ও সেক্রেটারি মোঃ বাছির উদ্দিন (বিএসসি) এর নের্তৃত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোটের মনোনীত জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন।
এসময় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু কাউছার আরমান, ডাঃ বাবুল, মোঃ জহির উদ্দিনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।










