
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি মো. জসিম উদ্দিন পথসভা ও গণসংযোগ করছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি আশাবাড়ি, বেগমাবাদ, নারায়ণপুর, নাগাইশ, এবং বাকশীমুল এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মো. জসিম উদ্দিন কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি জসিম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি। বিএনপিকে কুমিল্লা-৫ নির্বাচনী এলাকায় সংগঠিত করতে তিনি দীর্ঘ তিন দশক ধরে নিরলস ভাবে সম্পৃক্ত। বিগত আন্দোলনে কারাবরণ করেছেন জসিম উদ্দিন।










