শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৫ আসন: ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়নের চারিপারায় জামায়াতের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লা-৫ আসন: ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়নের চারিপারায় জামায়াতের নির্বাচনী কার্যালয় উদ্বোধন/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চারিপারায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় চারিপারায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে কার্য্যালয় উদ্বোধন করা হয়।

এতে হুমায়ুন কবির হিরু এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম সম্রাট এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, চান্দলা ইউনিয়ন আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক।

এসময় আজিজুল হক ছোটন, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ আব্দুর রহমান, মোঃ জালাল উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নির্বাচনী কার্য্যালয় উদ্বোধন করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

আরও পড়ুন