শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Manjurul Ahsan Munshi
মঞ্জুরুল আহসান মুন্সির/ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি।

এর আগে ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনের এনসিপি নেতা ও জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

আরও পড়ুন