শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নয় দিনের ছুটি

কুবি প্রতিনিধি

Rising Cumilla - Comilla University
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক/ছবি: সংগৃহীত

নয় দিনের ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কাল ১৯ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।তবে খোলা থাকবে আবাসিক হলসমূহ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯-২০ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি, ২১ থেকে ২৪ ডিসেম্বর শীতকালীন ছুটি এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি পালন করা হবে। এরপর ২৬-২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি শেষে পুনরায় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু হবে।

কুবি পরিবহন পুল জানায়, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি পরিবহন সেবা বন্ধ থাকবে। তবে আগামী শুক্রবার ও শনিবার শিক্ষার্থীদের জন্য ১টি বাস রুটিন অনুযায়ী শহরমুখী চলাচল করবে।

এ বিষয়ে রেজিস্ট্রার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা নয় দিনের শীতকালীন ও বড়দিনের ছুটিতে যাচ্ছি। এ সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তবে আবাসিক হলগুলো খোলা থাকবে।”

আরও পড়ুন