শুক্রবার ১০ এপ্রিল, ২০২৬

কুমিল্লা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন যাবে ভাইরাল পোস্টটি ভুয়া

কুমিল্লা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন যাবে ভাইরাল পোস্টটি ভুয়া
কুমিল্লা থেকে কক্সবাজার সরাসরি ট্রেন যাবে ভাইরাল পোস্টটি ভুয়া/ছবি: ফেসবুক

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে, “কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার যাবে ট্রেন”, এবং নতুন ট্রেনের বগি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পোস্টটি করা হয় ১৪ জুন ‘Hanif’s Life in Motion’ নামের একটি ফেসবুক পেজ থেকে, যেখানে একটি ছবিও সংযুক্ত করা হয়। এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

রাইজিং ফ্যাক্টসের অনুসন্ধান

রাইজিং ফ্যাক্টস টিম ভাইরাল ছবিটির উৎস ও প্রাসঙ্গিকতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের সহায়তা নেয়। তদন্তে দেখা যায়, ছবিটি মূলত ৯ জুন ‘Railfan Gallery – রেলফ্যান গ্যালারি’ নামের একটি ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়েছিল।

সেখানে দাবি করা হয়েছিল “কোরিয়া থেকে আসা মিটারগেজ কোচের জাহাজ আগামীকাল ১০ জুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এবং সবকিছু ঠিক থাকলে ১২ জুন তা আনলোড করা হবে।”

তবে এই দাবির সঙ্গে মিলিয়ে দেখা গেছে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট বা কোনো জাতীয় গণমাধ্যমে এ ধরনের তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। সরকারি পর্যায় থেকে নতুন কোচ আসার বিষয়ে কোনো ঘোষণা বা নিশ্চিত তথ্যও পাওয়া যায়নি।

উল্টো ২০২৫ সালের ৭ মে প্রকাশিত আজকের পত্রিকার একটি প্রতিবেদন অনুযায়ী (“৬৫৮ কোটি টাকায় কেনা নতুন কোচ-ইঞ্জিনে ত্রুটি”), দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশে রেল কোচ আনার সর্বশেষ চালান এসেছিল ২০২৪ সালের ১৭ এপ্রিল। তারও আগে প্রথম চালান এসেছিল ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর আর কোনো চালান আসার তথ্য পাওয়া যায়নি।

ফেসবুকে ছড়ানো পোস্টের ছবিটি পুরনো এবং ট্রেন চালুর বিষয়ে কোনো সরকারি বা প্রামাণ্য তথ্য পাওয়া যায়নি। ফলে “কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার যাবে ট্রেন” দাবিটি ভুয়া এবং বিভ্রান্তিকর। রাইজিং ফ্যাক্টস এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।

আরও পড়ুন