
মহান বিজয় দিবসে সত্যিকারের মুক্তিযুদ্ধের যেই চেতনা সেই চেতনার শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাস্ট্র নির্মানের ডাক কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কুমিল্লা টাউন হলের শহিদ বেদীতে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপ্ত দেবনাথের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করেন, উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক প্রথমা হাসান মমো, রায়হান তানিম, বিজয় দেবনাথ, জাহিদ, অনুরাজ দেব প্রমুখ।
ছাত্রনেতা দীপ্ত দেবনাথ বলেন, বিজয়ের কয়েক যুগ পরেও বলতে হচ্ছে বিজয়ের প্রকৃত যেই আকাঙ্খা তা এখনো বাস্তবায়ন হয়নি। আজকের এই দিনেই ১৯৭১সালে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বীর বাঙ্গালীদের কাছে আত্নসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদের অক্সিলারি ফোর্স। কিন্তু আজকে কয়েক যুগ পরেও আমরা দেখছি সাম্প্রদায়িক শক্তির উত্থান, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর আঘাত, ৭২এর সংবিধানের যেই চার মূলনীতি সেই মূলনীতি বাদ দেওয়ার অপচেষ্টা কিন্তু আমরা তা হতে দিবো না। আমরা মহান মুক্তিযুদ্ধের যেই প্রকৃত চেতনা, মুক্তিযুদ্ধাদের যেই স্বপ্নসাধ সেই স্বপ্নসাধ বাস্তবায়নে লড়াই-সংগ্রাম চালিয়ে যাবো এবং তিনি প্রগতিশীল ও দেশপ্রেমিক সকল ছাত্র-জনতাকে সেই সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।










