বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুবিসাস’র নতুন সভাপতি আবু শামা , সম্পাদক মাছাবিহ্

কুবি প্রতিনিধি

Rising Cumilla - Abu Shama, new president of Kubisas, editor Machabih
কুবিসাস'র নতুন সভাপতি আবু শামা , সম্পাদক মাছাবিহ্/ ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা। এদিকে দৈনিক সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি চৌধুরী মাছাবিহ্ সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয় এবং দুপুর ২ টায় ভোটগ্রহণ শেষ। পরে বিকাল চারটায় প্রশাসনিক ভবনে সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম, সহকারী নির্বাচন কমিশনার ড. মো. জনি আলম এবং সহকারী নির্বাচন কমিশনার মশিউর রহমান উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি পদে মোহাম্মদ রাজীব (দৈনিক বাংলা) নির্বাচিত হয়েছেন। এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানভীর সালাম অর্ণব (দৈনিক ইনকিলাব), অর্থ সম্পাদক পদে মোহাম্মদ জুবায়ের (দৈনিক জনকণ্ঠ), দপ্তর সম্পাদক পদে আনিসুর রহমান (দৈনিক সমকাল), তথ্য ও পাঠাগার সম্পাদক পদে হেদায়েতুল ইসলাম নাবিদ (দ্য ডেইলি সান) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আব্দুল্লাহ আল মামুন (আমার দেশ) এবং আকাশ আল মামুন (দ্য ডেইলি ক্যাম্পাস) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৩০ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য (০২টি) পদে চারজন নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন