
কাল থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং সাপ্তাহিক ছুটিসহ ১০ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরীর সই করা বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম বন্ধ থাকবে।
তবে আগামী ২৫ অক্টোবর, রোববার থেকে ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম যথারীতি চলবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে।










