
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘নটরডেমিয়ান পরিবার’ এর কার্যনির্বাহী পরিষদের ২০২৬ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিয়াস রঞ্জন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী আমিনুল হৃদয়।
রবিবার (১ মার্চ) সদ্য বিদায়ি সভাপতি মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতিফয়সাল খান ও নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক অপানন্দ চন্দ্র সরকার ও ফারদিন ইশান, সাংগঠনিক সম্পাদক তাছপিক জাহিন রাফি ও ইশতিয়াক আহমেদ পিয়াল।
এছাড়াও কোষাধ্যক্ মনোনীত হয়েছেন আয়ন সাহা। ইভেন্ট সেক্রেটারি শেইন গনসালভেস, রুবায়েত হোসাইন ও শাহারিয়ার ইসলাম। জনসংযোগ সম্পাদক মো. হাসমত আলী, সাজিদ রায়হান ও শামীম ওসমান।
মিডিয়া ও প্রেস সেক্রেটারি মাহফুজ রাফি। কার্যনির্বাহী সদস্য হিসেবে মেহেদী হাসান জিহাদ, তানভীর আমান মীরকাল, আতিকুর রহমান সাঈম, সাব্বির আহম্মেদ, মিজান আহম্মেদ ও প্রশান্ত দাশসহ আরও অনেকে।
নতুন সভাপতি পিয়াস রঞ্জন বিশ্বাস বলেন, “নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত ও গর্বিত। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং একটি অঙ্গীকার। সংগঠনকে আরও সুসংগঠিত, সক্রিয় ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার অঙ্গীকার। আমাদের লক্ষ্য হবে এমন একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা, যেখানে নটরডেমের চেতনা, শৃঙ্খলা, নেতৃত্ব, ভ্রাতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়িত হবে।”
তিনি আরও বলেন, “আমরা অ্যাকাডেমিক সহায়তা, পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক-মানবিক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা নিয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে নটরডেমিয়ান পরিবারকে আমরা একটি অনুকরণীয় ও প্রভাবশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব। সকল সদস্য, সিনিয়র-জুনিয়র এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
উল্লেখ্য, আগামী এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।








