বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

এলপিজি গ্যাসের দাম আবারও বেড়েছে

রাইজিং ডেস্ক

LPG CYLINDER
এলপিজি সিলিন্ডার। ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বৃদ্ধি পেয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে।

নতুন দাম অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বেড়ে ১ হাজার ৪৩৩ টাকা থেকে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৩ টাকা ২৫ পয়সা বেড়ে ৬৪ টাকা ৪৩ পয়সা থেকে ৬৭ টাকা ৬৮ পয়সা করা হয়েছে। বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪ পয়সায় সমন্বয় করা হয়েছে।

নতুন দাম আজ (রোববার) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে জানুয়ারি মাসে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

আরও পড়ুন