
এবার সরকারি চাকরিজীবীদের বিমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি স্বতন্ত্র বীমা কম্পানি গঠন করতে যাচ্ছে সরকার।
এ বিষয়ে মতামত দিতে সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গত ৩ আগস্ট চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ১৭ অগাস্টের মধ্যে মতামত দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪-এর ধারা ৬ এর দফা (থ) এ সময় ও অবস্থার প্রেক্ষিতে যৌক্তিক, বাস্তবধর্মী ও অধিকতর কল্যাণমুখী নতুন নতুন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং ধারা-১৮ এ বোর্ড বীমা কোম্পানির কর্মচারীদের জন্য জীবন বিমা করতে পারবে মর্মে উল্লেখ রয়েছে।
ওই সভায় স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা, জীবন বীমা করপোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত পাওয়ার পর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বীমা কম্পানি গঠন করা হবে।










