মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

এপ্রিলের শেষ দিকে তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি পর্যন্ত

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - temperature
ছবি: সংগৃহীত

এপ্রিল মাসের শেষের দিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ফেব্রুয়ারি থেকে এপ্রিল—এই তিন মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. মমিনুল ইসলাম এ পূর্বাভাসের বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, এই তিন মাসে সামগ্রিকভাবে সারা দেশে স্বাভাবিক পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

এই সময়ের শেষার্ধে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় মাঝারি অথবা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। এই সময়ের শেষার্ধে দেশের কোথাও কোথাও ৪ থেকে ৮ দিন বজ্রবৃষ্টি/বজ্র ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময়ের শেষার্ধে দেশে ৩ থেকে ৫টি মৃদু (৩৭ ডিগ্রি থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস), মাঝারি (৩৮ ডিগ্রি থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন