
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত রোজার ঈদ থেকে ক্রিকেটারদের জন্য বিশেষ গিফট দেওয়ার রীতি চালু করেছে। এবারও জাতীয় দলের ক্রিকেটাররা এই ঈদে উপহার পাবেন, সঙ্গে থাকছে তাদের স্ত্রীরাও।
বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক স্বাভাবিকভাবেই ভালো থাকে। তবে এই ধরনের সৌজন্য উপহার সম্পর্ক আরও উষ্ণ করে তোলে এবং বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগ আরও শক্তিশালী হয়।’
গতবার শুধুমাত্র ক্রিকেটারদের স্ত্রীর জন্য উপহার পাঠানো হয়েছিল। এবার দেশের জাতীয় দলে গত এক বছরে খেলেছে এমন ৩০ ক্রিকেটার এবং তাদের সহধর্মিণীর জন্য গিফট প্যাক পাঠানো হবে।
উপহার হিসেবে থাকবে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড জুনায়েদ জামশেদের পাজামা- পাঞ্জাবির সেট। স্ত্রীদের জন্যও একই ব্র্যান্ডের সালোয়ার- কামিজ পাঠানো হবে। এছাড়া ক্রিকেটারদের সন্তানেরাও বাদ যাবেন না; তাদের জন্য থাকবে চকলেটের বক্স।









