
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখা একটি সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আয়োজন করেছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (২০ মার্চ) সংগঠনটির পক্ষ থেকে সাবেক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয় এবং তাদের মাঝে ঈদ কার্ড উপহার প্রদান করা হয়।
এই আয়োজনের মাধ্যমে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের মধ্যে আন্তরিক সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়। নেতৃবৃন্দ এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়ন, কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ এবং মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।









