শনিবার ৭ মার্চ, ২০২৬

আমিনুল–সিয়ামের নেতৃত্বে নোবিপ্রবিতে রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ

মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি

Rising Comilla - Rajshahi Division Student Welfare Council at Nobiprovi under the leadership of Aminul-Siyam
আমিনুল–সিয়ামের নেতৃত্বে নোবিপ্রবিতে রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর আঞ্চলিক সংগঠন রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ এর ৫২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ৫ মার্চ (বৃহস্পতিবার) এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নূর উন নবী সিয়াম।

নতুন দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক মো. নূর উন নবী সিয়াম মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন এবং যারা তার ওপর আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করা সম্ভব হবে। শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, নতুন কমিটি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে নানা গঠনমূলক ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করবে এবং সংগঠনকে আরও শক্তিশালী ও শিক্ষার্থীবান্ধব করে তোলার জন্য কাজ করবে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

আরও পড়ুন