শুক্রবার ৩ এপ্রিল, ২০২৬

আইপিএলের মাঝেই প্রেমিকার জন্য আকাশছোঁয়া উপহার, আবারও আলোচনায় হার্দিক

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Amidst IPL, Hardik is in the news again for his extravagant gift for his girlfriend
আইপিএলের মাঝেই প্রেমিকার জন্য আকাশছোঁয়া উপহার, আবারও আলোচনায় হার্দিক/ছবি: সংগৃহীত

ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ব্যক্তিগত জীবন ও মাঠের পারফরম্যান্স—দুই দিকেই এখন আলোচনার কেন্দ্রে।

নাতাশা স্ট্যানকোভিচ-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি নতুন করে সম্পর্কে জড়িয়েছেন মডেল মাহিকা শর্মা-র সঙ্গে। বিভিন্ন সময়েই মাহিকার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে দেখা গেছে তাকে, তবে এবার সেই ভালোবাসায় যোগ হয়েছে বিলাসিতার নতুন মাত্রা।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের মধ্যেই প্রেমিকাকে চমকে দিয়ে প্রায় ১.৭ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল মার্সিডিস-বেঞ্জ ভি-ক্লাস গাড়ি উপহার দিয়েছেন হার্দিক। জানা গেছে, ভারতে এই মডেলের প্রথম দিককার গাড়িগুলোর একটি এটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এর আগে কয়েক সপ্তাহ আগেই নিজের জন্য প্রায় ১২ কোটি রুপির একটি ফেরারি কিনেছিলেন হার্দিক। এবার প্রেমিকার জন্য এমন দামী উপহার দিয়ে আবারও আলোচনায় উঠে এলেন তিনি। গাড়ির সঙ্গে তাদের তোলা ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোড়ন তৈরি করেছে।

অন্যদিকে মাঠের পারফরম্যান্সেও দারুণ শুরু করেছে মুম্বাই ইন্ডিয়ানস। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ আইপিএলের নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স-এর বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে তারা।

আরও পড়ুন