রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬

অস্ত্র-মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলায় সারাদেশে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন কুমিল্লার পুলিশ সুপার

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Comillas Superintendent of Police received the award for excellence in nationwide arms and narcotics control and law enforcement.
অস্ত্র-মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলায় সারাদেশে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেলেন কুমিল্লার পুলিশ সুপার/ছবি: সংগৃহীত

অস্ত্র ও মাদক উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। এ অর্জনের স্বীকৃতি হিসেবে ১ম পুরস্কার পেলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক অপরাধ সভায় এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের হাতে পুরস্কার তুলে দেন।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এই অর্জন পুরো জেলা পুলিশের টিমওয়ার্কের ফল। এ ধরনের স্বীকৃতি কাজের গতি আরও বাড়িয়ে দেয়। কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পুলিশ সুপার বলেন, এ অর্জনের পেছনে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা রয়েছে। তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

তিনি আরও বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আরও পড়ুন