বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাওন: ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - MP Shaon stands by fire victims - provides financial assistance from personal funds
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে এমপি শাওন: ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান/ছবি: প্রতিনিধি

চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন। আজ বুধবার (৮ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে তিনি দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য আতিকুল আলম শাওন অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারানো ৮টি পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সহানুভূতি প্রকাশ করেন। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় সরকারি সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, কাউন্সিলর শহিদুল ইসলাম সরকার, ফরহাদ করিম, লোকমান হোসেন শাহজাহান এবং কামাল হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শামীম মজুমদার, সাইফুল ইসলাম, সাদেক মেম্বার, বাবুল হোসেন, রোবেল মৃধা ও তারিফুল ইসলামসহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডের এই কঠিন সময়ে জনপ্রতিনিধির তাৎক্ষণিক উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আরও পড়ুন