সোমবার ২২ জুন, ২০২৬

৪ বিভাগে তাপপ্রবাহ বইছে, কবে বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া অধিদপ্তর

রাইজিং ডেস্ক

heat wave
প্রতীকি ছবি/সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানীসহ দেশের চার বিভাগে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে। এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অন্তত আরও দুই দিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনগণের অস্বস্তি বাড়তে পারে। তবে এরপর থেকে গরম কিছুটা কমতে পারে।

এর আগের এক পূর্বাভাসে বলা হয়েছিল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনগণের অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামী শনিবার থেকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদী ও চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন